Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মক্কায় আইএসের আস্তানায় পুলিশের হামলা, নিহত ৪

soudiআন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার অদূরে পুলিশের গুলিতে সন্দেহভাজন দুই ইসলামিক স্টেট (আইএস) সদস্য নিহত হয়েছেন। এসময় অপর দুইজন বোমা বিস্ফোরণ করে নিজেদের উড়িয়ে দেয়। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণায় থেকে জানানো হয়, ‘সন্ত্রাসীদের ঘিরে ফেলা হলে তারা গুলি ছুঁড়তে শুরু করে। এসময় পুলিশ পাল্টা জবাব দেয়। গুলিবিনিময়ে দুই জন সন্ত্রাসী নিহত হয়। এসময় আরো দুইজন আত্মঘাতী বিস্ফোরক বেল্ট দিয়ে নিজেদের উড়িয়ে দেয়। বৃহস্পতিবার সকালে মক্কা থেকে ৮০ কিলোমিটার পূর্বে তাইফের দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আত্মঘাতী হামলার সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।
একই সময়ে লোহিত সাগরের তীরবর্তী জেদ্দা শহরেও জঙ্গি আস্তানায় হানা দেয় পুলিশ। সেখানে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের জঙ্গি সংশ্লিষ্টতা তদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: এএফপি

Leave A Reply

Your email address will not be published.