Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মঙ্গলবার রাতে ঢাকা ছাড়ছেন খালেদা জিয়া

1430747479_91399

চোখের চিকিৎসার পাশপাশি স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে রওনা দেবেন তিনি।

বেশ কয়েকবার লন্ডন সফর পেছানোর পর রবিবার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠকের পর তার লন্ডন সফরের কথা জানানো হয়।

বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, ম্যাডাম (খালেদা জিয়া) স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। তিনি তার চোখের চিকিৎসা করাবেন। সেখানে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.