Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মজিবুর রহমান এমপির জানাযা বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায়

Mojibur20160502085119

ময়মনসিংহ-৩ আসনের বর্তমান এমপি ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম মজিবুর রহমান ফকিরের নামাজে জানাযা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ (সোমবার) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের গণসংযোগ অধি শাখার সহকারি পরিচালক মো. আবদুল হালিম মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সকালে সাংসদ মজিবুর রহমান ফকির ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সাবেক প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ও বিরোধী দলীয় নেত্রী গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। স্ত্রী ডা. নাসিমা আনোয়ার, তিন কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন চারবারের এ সংসদ সদস্য। বিডিপি/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.