Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মডেল সাবিরার প্রেমিক নির্ঝর গ্রেফতার

1119

মডেল সাবিরা হোসাইনের আত্মহত্যার ঘটনায় তার প্রেমিক নির্ঝর সিনহা রওনককে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীন কবীর বলেন, সাবিরার মা বিনশাদ কাদের সিমি থানায় মামলা করেছেন। মামলায় রওনক ও তার ভাই প্রত্যয়কে আসামি করা হয়েছে। নির্ঝরকে রিমান্ড চেয়ে বুধবার আদালতে পাঠানো হবে।

এদিকে সাবিরার লাশের ময়নাতদন্ত শেষে তার মামা হযরত আলী কবিরের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে রূপনগরে ১২ নম্বর সড়কের একটি বাসা থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় সাবিরার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে সাবিরা তার ফেসবুক পেজে আত্মহত্যার চেষ্টার একটি ভিডিও আপলোড করেন। একইসঙ্গে তিনি কেন আত্মহত্যা করছেন তা জানিয়ে দেন। বিডিপি/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.