Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মধুখালীতে নদী ভাঙ্গন এলাকায় জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

madhukhali nodi tran picরেজাউল করিম তুহিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : আজ রবিবার বিকালে ৫টা পর্যন্ত ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধুুমতি গড়াই নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ্য ১৫০ পরিবারের মধ্যে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। নদী ভাঙ্গন এলাকার দুস্থ্য মানুষের মাঝে ত্রান বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুর রহমান বিশ্বাস, সংরক্ষিত মহিলা সদস্য সাহজাদি বাদশা, জোহরা বেগম, ফাজেলা বেগম, ইউপি সদস্য মো. আজাদ হোসেন, মো. ফরিদউদ্দিন, মো. নুরুল ইসলাম, আলম মিয়া, রেজাউল করিম বীর মুক্তিযোদ্ধা সুরাজুৃল হকসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। কামারখালী মধুমতি নদীতে পানি বৃদ্ধি পাওয়ার ফুলবাড়িয়া, গন্ধখালী, সালামাতপুর, আড়পাড়া, বকশিপুর এবং চরগয়েশপুর এলাকার প্রায় দু‘শ পাঁকা,ও কাঁচা ঘরবাড়ি স্কুল, মসজিদ নদী ভাঙ্গনে নদীতে বিলিন হয়ে যায়। প্রতি পরিকারকে চাউল, সোয়াবিন তৈল, লবন, ডাল, পিঁয়াজ এবং আলু খাদ্য হিসেবে ১৫০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.