Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মধুখালীতে বাসের চাপায় নিহত-১ আহত-১০

madhukhali faridpur accedent picমধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধূখালী উপজেলার পরীক্ষীতপুরে ঢাকা-খুলনা মহাসড়কে মঙ্গলবার দুপুরে বাসের চাপায় ১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আহতদের মধুখালী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায় মঙ্গলবার আনুমানিক দুপুর ১২টায় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পরীক্ষীতপুর এলাকায় বরিশাল থেকে রাজশাহীগামী তুহিন পরিবহনের (ঢাকা-মোট্রো-১৪-০২০৪) একটি যাত্রীবাহী বাস , গরু বোঝাই একটি পিকআপ, একটি ভ্যান এবং একটি যাত্রীবাহী অটোকে পিছন থেকে চাপা দিলে এক ব্যাক্তি নিহত এবং অপর ১০ জন আহত হয়। নিহত ব্যাক্তির নাম মিশাল (২৫)। সে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের দীঘলিয়া গ্রামের সোহরাব হোসেনের প্ত্রু।
আহতরা হলেন, শিরিনা বেগম (৩৫), মাধব বাড়ৈই (৪২) অটোর ড্রাইভার, জুলেখা (৪৫), এনায়েত (১৪), মুন্নি (১৪), মোতালেব সেখ (৫৫), শফিকুল ইসলাম (৫০) তাদের সকলের বাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদি গ্রামে বলে ইউনিয়ন চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মৃধা নিশ্চিত করেন। আহতদের মধ্যে জুলেখা ও এনায়েত এর অবস্থা আশংখজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বাকিরা সবাই মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.