Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মধুখালীতে সৎ পিতা কর্তৃক ৩ বছরের শিশুকে নির্যাতন

madhukhali shesu nirjaton picরেজাউল করিম তুহিন,মধুখালী (ফরিদপুর )প্রতিনিধি : ফরিদপুর জেলার মধুখালীতে সৎ পিতা কর্তৃক শিশু পুত্রকে নির্মমভাবে নির্যাতনের সংবাদ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ৩ বছরের সাহিনকে প্রথমে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল শনিবার বেলা ১১টায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানাগেছে, মধুখালী উপজেলার গোন্দারদিয়া গ্রামের ইয়াকুব সেখের পুত্র ছরোয়ার সেখ জোহরা বেগমকে দ্বিতীয় বিয়ে করে। জোহরার প্রথম স্বামীর পুত্র সাহিন(৩) কে সাথে করে ছরোয়ার সেখের সাথে গত ৬মাস আগে বিয়ে হয়। বিয়ের পর একই গ্রামের হারুন এর বাড়ীতে ভাড়া থাকত তারা। জোহরা জানায়, বিয়ের পর থেকেই তার শিশু পুত্র সাহিনকে তার ২য় স্বামী ছরোয়ার মেনেনিতে পারছিল না। অবশেষে তাকে নির্যাতন করে গত শুক্রবার রাতে সাহিনের মা জোহরা আলতুখান জুট মিলে কাজ করতে গেলে ছরোয়ার শিশু সাহিনের বামহাত মুচড়ে ভেঙ্গে ফেলে এবং শিশু সাহিনের পুরুষাঙ্গ কাল কর্ডের সুতা দিয়ে পেচিয়ে প্রস্্রাব বন্ধ করে রাখে এবং মুখের মধ্যে বল জাতিয় কিছু ঢুকিয়ে মুখ বেধে ফেলে রাখে। এছাড়াও তার মুখে ও শরীরের অন্যান্য অংশে ক্ষতের চিহৃ রয়েছে। স্থানীয় পৌর কমিশনার মীর্জা আব্বাস হোসেন লোক মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মধুখালী হাসপাতালে ভর্তি করে। অবশেষে আজ শনিবার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাহিনকে প্রেরণ করা হয়েছে।
মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ও মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিশু নির্যাতন বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

Leave A Reply

Your email address will not be published.