Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মধুখালী থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

মধুখালী প্রতিনিধিঃ
নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ফরিদপুরের মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ফরিদপুরের পুলিশ সুপার এক আদেশ বলে ওসিকে প্রত্যাহার করে নেন। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর নাহার জানান, ইউপি নির্বাচনকে সামনে রেখে মধুখালী বর্তমান ওসি রুহুল আমিনকে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কোন কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য মহা-পুলিশ পরিদর্শককে অনুরোধ জানানো হয়। গত মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত পত্রে এ অনুরোধ করেন।

প্রসঙ্গত আগামী রবিবার ১৬ এপ্রিল মধুখালী উপজেলার ডুমাইন, আড়পাড়া, মেগচামী ও নবগঠিত কামালদিয়া চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.