Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মধুখালী পৌরএলাকায় কুকুরের উপদ্রব ২দিনে কামড়িয়েছে ১০জনকে

এই ছবিটি জকির নয়। ভারতেরই একটি সাধারণ কুকুরের ছবি এটি।
এই ছবিটি জকির নয়।  একটি সাধারণ কুকুরের ছবি এটি।

রেজাউল করিম তুহিন ,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: রবি ও আজ সোমবার দুই দিনে মধুখালী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে হঠাৎ করে কুকুরের উপদ্রব বেড়ে গেছে। এতে এলাকার সাধারণ মানুষ পরেছে দুশ্চিন্তায়। দু‘দিনে শিশু ও যুবক মিলে দশ জন এবং দুটি ওয়ার্ডের ৮ গরু ও ছাগলকে কামড় দিয়েছে। পৌর এলাকায় শত শত হাওড়া কুকুরের আনাগনা দেখা দিয়েছে। এদিকে মধুখালী পৌর সভায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোন ভাইরাস ভ্যাকসিন বা চিকিৎসা ব্যবস্থা।
মধুখালী পৌর সভার প্যানেল মেয়র মির্জা আব্বাস ঘটনা নিশ্চিত করে জানান, গত দুইি দনে ৫নং ওয়ার্ডের গাড়াখোলা মহল্লার মতিয়ার রহমানের শিশু সন্তান রাসেল (৭), ৩নং ওয়ার্ডের সিগনাল ডাউন এর পাশে গফুর মোল্যার ছেলে সজিব (২০), গোন্দারদিয়া মহল্লার সাবু বিশ্বাসের শিশু কন্যা রিয়া (১২)সহ ১নং ও ৬ নং ওয়ার্ডে প্রায় দশ জনকে কামড় দিয়েছে। এছাড়া ৪ নং ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা ও ৬নং ওয়ার্ডের শ্রীপুরে ৪টি ছাগল ও ৪টি গরুকে কুকুর কামড় দেয়।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কবির সরদার জানান, কুকুরে কামরানো রুগী আমাদের কাছে আসে কিন্ত হাসপাতালে এন্টিভাইরাস ভ্যাকসিন না থাকায় আমরা জেলা সদরে পাঠিয়ে দেয়।

Leave A Reply

Your email address will not be published.