Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

‘মনের কথা’

বিনোদন ডেস্ক:
‘তুমি আমার মত কেন হও না/মনের কথাগুলো কেনো কও না/কাছে এসে, ভালোবেসে/শুধু আমাতেই মিশে রও না’- এমন কথার একটি গান গাইলেন নবীন কণ্ঠশিল্পী শাহরিয়ার বাঁধন। এটি থাকবে তার আগামী একক অ্যালবাম ‘বাঁধন’-এ। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরেক নবীন ঐশি। গানটি সুর করেছেন রাব্বি আরবি, সংগীতায়োজনে রেজওয়ান শেখ। এর কথা লিখেছেন জনি হক। এরই মধ্যে গানটির ভিডিও তৈরি হয়েছে সোহাগ খানের নির্দেশনায়। এটি ২৫ রোজার মধ্যে ইউটিউবে উন্মুক্ত হবে। গানটি প্রসঙ্গে শাহরিয়ার বাঁধন বলেন, ‘স্যাড রোমান্টিক গান আমার ভালো লাগে। তাই এ ঈদে শ্রোতাদের নতুন একটি গান উপহার দিচ্ছি। ভালো কিছু করার চেষ্টা করেছি।’

Leave A Reply

Your email address will not be published.