Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতের লেবুতলা সীমান্তে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাংলাদেশির মৃত্যু

moheshpur simantoমনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরের জুলুলী বিওপির লেবুতলা সীমান্তে ভারতের অভ্যন্তরে রাজাপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম খোকন (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১ টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহতের লাশ তার নিজ গ্রাম মহেশপুরের লেবুতলা গ্রামে নিজ বাড়িতে রাখা হয়েছে।
যশোর বিজিবি-২৬ ব্যাটেলিয়ানের পরিচালক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লেবুতলা পশ্চিম পাড়া গ্রামের মনছুর আলীর ছেলে রেজাউল ইসলাম খোকন সোমবার রাত ১১ টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়।
রাত আনুমানিক ১ টার দিকে সে মহেশপুরের জুলুলী বিওপির লেবুতলা সীমান্তের জিরো লাইন থেকে ১০০ গজ ভারতের অভ্যন্তরে (কাটাতারের এপারে) রাজাপুর গ্রামের একটি বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। তার স্বজনরা (মঙ্গলবার) ভোরে নিহতের লাশ নিজ বাড়িতে নিয়ে আসে।
বিজিবি-২৬ ব্যাটেলিয়ানের পরিচালক আরো জানান, নিহত রেজাউল ভারতের রাজাপুর গ্রামে সোমবার রাতে আতœীয় বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যু স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে।
তার মুখমন্ডলের বাম পাশ ও বাম হাত ঝলসে গেছে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.