Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মহেশপুরে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ভারতের সীমান্তবর্তী মাটিলা গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন গ্রামবাসী আহত হন। শনিবার সন্ধ্যায় ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জলুলী ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মাটিলা গ্রামের বাসিন্দা ও চা-দোকানদার রফিকুল ইসলাম (৩০)।
বিজিবি জানায়, সন্ধ্যায় মহেশপুর সীমান্তের জলুলী বিজিবি ক্যাম্পের সদস্যরা মাটিলা সীমান্তে টহল দিচ্ছিল। এ সময় একদল ব্যবসায়ী ভারত থেকে অবৈধভাবে গরু নিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে। চ্যালেঞ্জ করলে গরু ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের উপর ইট-পাটকেল, লাঠি-সোঁঠা, রাম দা নিয়ে হামলা চালায়। জীবন রক্ষার্থে বিজিবি সদস্যরা তিন রাউন্ড গুলি ছোড়ে। রফিকুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হয়। স্থানীয় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
গ্রামবাসী জানান, গুলিবিদ্ধ ফিরোজকে চিকিৎসার জন্য যশোর নিয়ে যাওয়ার পথে মহেশপুর উপজেলার রুলি নামক স্থানে পৌঁছালে তিনি মারা গেছেন। গুলিবিদ্ধ অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম শাহিন বলেন, গুলিতে একজনের মৃত্যুর খবর পেয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে জলুলী সীমান্ত এলাকায় গুলি হয়েছে।
গুলিতে তিন গ্রামবাসী হতাহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি সদস্যরা বাজারঘাট থেকে লোকজনকে বাড়ি যেতে বলছে।

Leave A Reply

Your email address will not be published.