Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মহেশপুরে ভুয়া ২ ডিবি পুলিশ আটক

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর উপজেলা শহর থেকে ভুয়া ২ ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ।  রোববার দুপুরে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলো-উপজেলার বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা এবং আঃ লতিফের ছেলে নাজমুল হোসেন।

ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ডিবি পুলিশ পরিচয় দিয়ে মহেশপুর উপজেলাসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজী করছে একটি সংঘবদ্ধ চক্র। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান শুরু করি। এরই এক পর্যায়ে রোববার দুপুরে একটি দোকানের সামনে থেকে সোহেল রানা ও নাজমুল হোসেনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।

 

Leave A Reply

Your email address will not be published.