Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মহেশপুরে রাইসমিলে অগ্নিকাণ্ড, ১৭ লাখ টাকা ক্ষতি

মহেশপুর প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার ঠাকুরপাড়ার শংকর নন্দী রাইস মিলে গত সোমবার গভীর রাতে আগুন লেগে আনুমানিক ১৭ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, রাত আনুমানিক ৩ টার দিকে শংকর নন্দী রাইস মিল থেকে ধোঁয়া বের হতে দেখে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এর পর কোটচাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শংকর নন্দী রাইস মিলের মিস্ত্রি শাহাজামাল জানান, আমরা রাতে মিলের দরজাগুলো বন্ধ করে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করেই প্রতিবেশীদের চিৎকারে আমার ঘুম ভেঙ্গে যায়। এ সময় রাইস মিলটির ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। এর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের এস ও আলাউদ্দিন খান জানান, রাইসমিলে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অধিকতর তদন্তের পর পুরো বিষয়টি জানা যাবে।
শংকর নন্দী রাইস মিলের মালিক শংকর নন্দী জানান, আগুন লেগে তার মিলের বৈদ্যুতিক মটর, এগারশ’ মণ ধান, ছয়শ’ মন চাউল ও চারশটি চটের বস্তাসহ মিলের সমস্ত আসবাবপত্র পুড়ে গেছে। এতে তার আনুমানিক ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.