Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাইক্রোবাসে গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় আটক তুষার-লাভলুর ১০ দিনের রিমান্ড আবেদন

1432798472
নিজস্ব প্রতিনিধি:  রাজধানীর কুড়িলে মাইক্রোবাসে উঠিয়ে গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া আশরাফ খান ওরফে তুষার ও জাহিদুল ইসলাম লাভলুর ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ভাটারা থানার পুলিশ এই আবেদন জানায়।
জানা যায়, গত ২১ মে  রাত ১০টার দিকে পোশাক শোরুমের বিক্রয় কাজ শেষে গারো তরুণী যমুনা ফিউচার পার্ক থেকে উত্তরার বাসায় যেতে কুড়িল এলাকায় বাসের জন্য একটি সিএনজি স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ছাই রঙের একটি মাইক্রোবাস তার সামনে এসে থামে। মাইক্রোবাস থেকে দুই যুবক নেমে এসে অস্ত্র দেখিয়ে মুখ চেপে ধরে তাকে গাড়িতে তুলে নেয়। এরপর গাড়িতে তুলেই তার মুখ ও হাত-পা বেঁধে ফেলে দুর্বৃত্তরা। পরে গাড়িটি বিভিন্ন সড়কে ঘুরতে থাকে। গাড়ির ভেতরে চালকসহ পাঁচজন পর্যায়ক্রমে তরুণীটিকে ধর্ষণ করেন।ধর্ষণের সময়ও তাকে ধারালো অস্ত্র ঠেকিয়ে রাখা হয়। পরে রাত পৌনে ১১টার দিকে উত্তরার জসীমউদ্দীন সড়কে তাকে নামিয়ে দিয়ে মাইক্রোবাস নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.