Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মাইলফলক রেকর্ডের সামনে মেসি!

আর মাত্র ২ গোল করলেই তিনি ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। আজ বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় এল ক্লাসিকোয় মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে মেসি দুটি গোল করতে পারলেই ছুয়ে ফেলবে ৫০০ গোলের মাইলফলক।

রিয়ালের মাঠে বার্সার জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে হলে রিয়ালের বিপক্ষে বার্সার জয়ের বিকল্প নেই। কারণ, বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ ৩ পয়েন্ট ব্যবধানে এড়িয়ে আছে।

চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ২৯ গোল করেছেন মেসি। বার্সা ক্যারিয়ারে ৫৭৬টি ম্যাচে মাঠে নেমেছেন মেসি। এ সময় সব প্রতিযোগিতায় ৫৯৮টি গোল করেছেন তিনি। এর মধ্যে লা লিগায় ৩৭৬ ম্যাচে করেছেন ৩৪১ গোল। কোপা দেল-রেতে ৬১ ম্যাচে ৪৩ গোল। আর উয়েফা চ্যাম্পিয়নস লিগে ১১৫ ম্যাচে তার গোল সংখ্যা ৯৪টি। এছাড়া বার্সার হয়ে অন্য প্রতিযোগিতায় ২০টি গোল রয়েছে মেসির।

Leave A Reply

Your email address will not be published.