Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মাগুরায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Magura Sova 25 06 2016

ফারুক আহমেদ, মাগুরা: মাগুরা জেলা পুলিশ ও সচেতন সমাজের আয়োজনে মাগুরা শহরের ভায়না মোড়ে গতকাল শনিবার দুপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী বিশাল মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান বলেছেন গুপ্ত হত্যাকারী জঙ্গিদের খুজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বাংলাদেশকে যারা একটি ব্যর্থ রাস্ট্র হিসাবে দেখতে চায়, লাঠি বাঁশ ডিফেন্স পার্টি গঠন করে প্রতিটি পাড়া মহল্লায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম তারিকুল ইসলাম, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু ও সমাজের বিভিন্ন স্থরের জনগন।

Leave A Reply

Your email address will not be published.