Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাদক ব্যবসায়ীদের হামলায় সিরাজদিখানে সাংবাদিক গুরুত্বর আহত

roman-hawladarউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুত্বর আহত সাংবাদিক রোমান হাওলাদার।

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মাদক ব্যবসায়ীদের হামলায় বাংলাদেশেরপত্র ডটকম, দৈনিক যায়যায় কাল ও দৈনিক সরেজমিন বার্তার সিরাজদিখান উপজেলা প্রতিনিধি মো. রোমান হাওলাদারের উপর এলাকার সুপরিচিত মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনীয়া ইউনিয়নের চোরমদ্দন গ্রামে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০ টায় একদল মাদক ব্যবসায়ীরা বাড়ী থেকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। চিৎকার শুনে এলাকার সাধারন জনগন ও ইউপি (মহিলা) মেম্বার তাকে উদ্ধারে এগিয়ে আসে। এগিয়ে আসার পরও তাদের সামনেই মারধর করতে থাকে। বহু কষ্টের পড় তাদের হাত থেকে রোমন হাওলাদার কে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি করা হয়।
রোমান হাওলাদার জানান, পরিকল্পিত ভাবে আমাকে বাড়ী থেকে ডেকে আনে জাকির, নাহিদ, তাপস। তারা আমাকে নির্জন এলাকায় নিয়ে রশি দিয়ে হাত পা বেঁধে ও গলায় রশির দিয়ে শাস রোধ করার চেষ্টা করে এবং মারধর করতে থাকে আমার ডাক চিৎকার শুনে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে।
এ বিষয়ে সংরক্ষিত আসনের মহিলা সদস্য নয়ন তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ও এলাবাসীর সহোযোগীতায় রোমান কে উদ্ধার করতে সক্ষম হয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. দুলাল জানান, রোগীর চিকিৎসা চলতেছে তবে এখনও আশংকা মুক্ত নন।

Leave A Reply

Your email address will not be published.