মাদরাসা ছাত্রকে যৌন হয়রানির দায়ে মাদরাসা পরিচালক কারাগারে
চট্টগ্রাম নগরীর বায়োজিদ থানাধীন চন্দ্রনগর এলাকায় পঞ্চম শ্রেণীর এক মাদরাসা ছাত্রকে যৌন নির্যাতনের শিকার হয়েছে। ৯ অাগষ্ট রোবাবর দুপুরে ওই সমকামী মাদরাসা পরিচালকে কারাগারে পাঠানো হয়। তার নাম মো. আব্দুল জব্বারকে (৬০)। তিনি বায়োজিদের চন্দ্রনগর এলাকায় একটি বেসরকারি কওমি মাদরাসার পরিচালক। এর অাগে ৮ আগস্ট শনিবার গভীর রাতে চন্দ্রনগর মেবাউল উলুম মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে বায়োজিদ থানা পুলিশ।
নগরীর বায়োজিদ থানার ডিউটি অফিসার এস আই একরামুল হক জানিয়েছেন, গত ২ আগস্ট চন্দ্রনগর মাদরাসার নিজ রুমে মাদরাসার পরিচালক আব্দুল জব্বার ৫ম শ্রেণীর এক ছাত্রকে যৌন হয়রানি করে। এই অভিযোগ এনে ৩ আগস্ট মাদরাসা পরিচালককে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন ছাত্রের অভিভাবক পিতা নিজেই। এরপর যৌন নির্যাতিত ছাত্রকে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার পর যৌন হয়রানির প্রমাণ পাওয়ায় গত শনিবার রাতে ওই সমকামী আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়। আজ রোবাবর দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।