Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মাদারীপুরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ একজন মারা গেছে

মাদারীপুর প্রতিনিধি ॥up

মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুইগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান বেপারী (৩০) মারা গেছে।
সে মাদারীপুর সদর উপজেলা হুমলী গ্রামের বাহাদুর বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সানোয়ার হোসেন এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাহেব আলী নির্বাচনে অংশগ্রহণ করলেও দুই প্রার্থীই পরাজিত হয়।
এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। এরই জের ধরেই শুক্রবারের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় সাহেব আলী গ্রুপের হাসান বেপারী।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যায় হাসান বেপারী।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.