Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাদারীপুরে সাংবাদিকদের অংশগ্রহণে জেআরসিপি’র ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সুইটি আক্তার. মাদারীপুর প্রতিনিধি ॥index madaripur dis

জাস্টিস রিফর্ম এন্ড করাপশন প্রিভেনশন (জেআরসিপি) প্রকল্পের আওতায় মঙ্গলবার জেলার সাংবাদিকদের অংশগ্রহণে এক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের সিনিয়র সাংবাদিক (ইত্তেফাক) শাহজাহান খান।
মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে আয়োজিত সমন্বয় সভার সার্বিক পরিচালনায় ছিলেন জেআরসিপি’র প্রোগ্রাম ম্যানেজার আবু দাউদ শামীম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর কবির, মাহবুবুর রহমান বাদল, সুবল বিশ্বাস, ফোরকান আহম্মেদ, ফারুক খান চুন্নু, বেলাল খান, আক্তার হোসেন বাবুল, খোন্দকার আব্দুল মতিন, এস এম আরাফাত হাসান, এমদাদ খান, কামরুল হাসান, সুইটি আক্তার প্রমুখ।
বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে এবং বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সার্বিক তত্বাবধান ও জেআরসিপির কারিগরি সহযোগিতায় পরিচালতি এ ত্রৈমাসিক সমন্বয় সভায় এছাড়াও উপস্থিত ছিলেন জেআরসিপি’র ডকুমেন্টেশন কাম মনিটরিং অফিসার মশিউর রহমান খান টুলু, জেআরসিপি’র প্রোগ্রাম অর্গানাইজার নাজমুন নাহার তাহমিনা।

Leave A Reply

Your email address will not be published.