Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে হেযবুত তওহীদ: নীলফামারী পৌর মেয়র

নীলফামারী প্রতিনিধি: মানবতার কল্যাণকর কাজে সারাদেশে ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে হেযবুত তওহীদ বলে মন্তব্য করেছেন নীলফামারী পৌর মেয়র ও জেলা আ’লীগের সভাপতি মো. দেওয়ান কামাল আহমেদ। তিনি আরো বলেন হেযবুত তওহীদের কর্মীরা যেভাবে নিজেদের অর্থব্যয়ে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতামুলক কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনিয়।

শনিবার (১৩ জানুয়ারী) বেলা ১১টায় নীলফামারীর পৌর কনফারেন্স রুমে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়ীকতাসহ সকল প্রকার অন্যায় অশান্তীর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনপ্রতিনিধি সাংবাদিক মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক আশেক মাহমুদ, দৈনিক বজ্রশক্তি ও জেটিভি নিউজের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. রমেন্দ্রনাথ বর্ধন বাপ্পী, পৌর কাউন্সিলর আব্দুল মালেক, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুদ সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা বেগম, নুরজাহান বেগম, নবরুপা নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা চৌধুরী, দয়ন্বিতা যুব মহিলা কল্যাণ সমিতি ও গ্রন্থগারের সাধারণ সম্পাদক হাছিনা ইসলাম লাকী, দৈনিক মুক্তভাষার ভারপ্রাপ্ত সম্পাদক শাহজাহান আলী, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল আমিন, দৈনিক বর্তমান ও বাংলাভিশন প্রতিনিধি নাাছির উদ্দিন শাহ মিলন, যায়যায়দিনের প্রতিনিধি এসএ প্রিন্স, সাংবাদিক পারভেজ উজ্জল, প্রধান শিক্ষিকা শামীমা আক্তারসহ বিভিন্ন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মী ও বিভিন্ন স্তরের সুধীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.