Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলো সিএমপি’র পুলিশ, বাঁচল নিষ্পাপ প্রাণ

DMISচট্টগ্রাম প্রতিনিধি : গত ৪ সেপ্টেম্বর সকাল ১০.০০ ঘটিকায় আগ্রাবাদ জনতা ব্যাংকরে সামনে একজন মানসিক ভারসাম্যহীন মহিলা রাস্তার উপর হঠাৎ প্রসব ব্যাথায় ছটপট করতে থাকে। ঐ মহিলা যখন প্রসব ব্যাথায় ছটপট করছিল তখন আশপাশের অনেক উৎসুক জনতা ব্যস্ত ছিল তাদের র্স্মাট ফোনে ছবি ও ভিডিও ধারণ করতে। একসময় কঠিন, তপ্ত রাস্তার উপরই ফুটফুটে একটি সস্তান প্রসব করে মহিলাটি।

ঠিক তখনই ঐ মোড়ে কর্তব্যরত ছিলেন ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ পুলিশ ফাঁিড়র ইনর্চাজ এএসআই পল্টু বড়ুয়া। রাস্তার উপর উৎসুক জনতার ভীর দেখে দ্রুত এগিয়ে যান তিনি। কাছে গিয়ে দেখতে পান এক অসহায় সদ্য প্রসূত মা ও তার সস্তানকে রাস্তার উপর পড়ে আছে। দ্রুত সাহায্যের জন্য একটি রিক্সা ডেকে এনে অসুস্থ্য মা ও তার সন্তানকে চিকিৎসার জন্য নিয়ে যান আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে।

শুরু হয় আরেক অধ্যায়ের। অভিভাবক নেই বলে হাসপাতাল র্কতৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করাতে অস্বীকৃতি জানান। তখন এএসআই পল্টু বড়ুয়া দৃঢ় চিত্তে তার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করে তাকে সুচিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তারকে অনুরোধ করেন। একজন পুলিশ সদস্যের অনুরোধে ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি করেন এবং সুচিকিৎসা দেন। বর্তমানে সেই মহিলা তার সন্তান’সহ আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.