Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মানব কল্যাণে ঈদের দিনেও সত্য প্রচারে হেযবুত তওহীদ; হারুন-অর-রশিদ

আব্দুস ছালাম সফিক, সাটুরিয়া: মানবতার মুক্তির লক্ষ্যে এই ঈদের দিনেও সত্য প্রচারে কাজ করে যাচ্ছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। শনিবার (২ সেপ্টেম্বর) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ১নং বরাইদ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. হারুনুর-অর-রশিদ উপজেলার সাভার এলাকায় ঈদের জামাত শেষে হেযবুত তওহীদের মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ খাঁনের নিকট থেকে জাতীয় দৈনিক ‘বজ্রশক্তি’র সৌজন্য কপি গ্রহণ করার সময় এমন বক্তব্য দেন। তিনি জানান, আমি প্রত্যক্ষ ভাবে দেখছি ‘হেযবুত তওহীদ’ ঈদের দিনও পত্রিকা নিয়ে মানুষের মাঝে সত্যের প্রচার করে যাচ্ছে। তাঁরা ধর্মের নামে কোন কিছুর বিনিময়ে কাজ করে না। তিনি আরো জানান, তাঁরা (হেযবুত তওহীদ) দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ব্যাপক ভূমিকা রেখেছে। এসময় বরাইদ ইউনিয়নের সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াজ উদ্দিন ইউপি চেয়ারম্যানের সাথে একমত প্রকাশ করে জানান, এই সংগঠনটির কার্যক্রম সারাদেশে ব্যাপকভাবে প্রসার ঘটাতে পারলে মানুষের কল্যাণ হবে।

Leave A Reply

Your email address will not be published.