Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মানিকগঞ্জে দুই সন্তানসহ মায়ের বিষপান, মায়ের মৃত্যু

suicide61সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় পারিবারিক কলহের জেরে রহিমা বেগম (৩০) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হরগজ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি হরগজ গ্রামের আবদুর রহিমের স্ত্রী। একই সঙ্গে রহিমা বেগম তার মেয়ে মেঘলা আক্তার (৯) ও ছেলে আকাশকে (৫) বিষপান করান।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে রহিমা বেগম তার ছেলে ও মেয়েকে বিষপান করিয়ে নিজেও বিষপান করে। পরে ছেলে-মেয়ের ডাক-চিৎকারে পরিবারের লোকজন এসে তাদের উদ্ধার করে রাত ৯টার দিকে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে রাতেই কর্তব্যরত চিকিৎসক মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করে। হাসপাতালে নেয়ার পথে রহিমা বেগম মারা যান। দুই ছেলে-মেয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাটুরিয়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তদন্তের পরে আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.