Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মানিকগঞ্জে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা এলাকায় সেফটিক ট্যাংকের চাক বসাতে গিয়ে মাটিচাপায় রায়হান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার বেলা ১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের মানিকগঞ্জ স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন জানান, উত্তর সেওতা এলাকার খলিলুর রহমানের বাড়িতে রায়হানসহ আরো ৪ জন শ্রমিক সেফটিক ট্যাংকে কাজ করছিল। সকাল ১১ টার দিকে ট্যাংকের ২০ ফিট নিচে চাক বসানোর সময় রায়হান মাটি ধসে চাপা পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রায়হান মানিকগঞ্জ পৌর এলাকার পৌলী গ্রামের আক্কেল আলীর ছেলে।

Leave A Reply

Your email address will not be published.