Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মানিকগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও বিএনপির পাঁচ কর্মী গ্রেপ্তার

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ বিএনপির পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মনিরুলকে এবং গত বুধবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে বিএনপির পাঁচ কর্মীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত বিএনপির কর্মীরা হলেন, সিঙ্গাইর থানার রুবেল, সুমন, বিল্লাল হোসেন, ঘিওর থানার মনির প্রধান, দেলোয়ার হোসেন চঞ্চল।
মানিকগঞ্জের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মনিরুলের বিরুদ্ধে জেলায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে কয়েকটি মামলা রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জেলা বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) সালাম হোসেন জানান। আটক বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave A Reply

Your email address will not be published.