মান্দায় হরতাল-অবরোধের প্রতিবাদে গণমিছিল
জেলা প্রতিনিধি, নওগাঁ:
গত শুক্রবার বিকাল ৩.৩০টায় নওগাঁর মান্দা উপজেলায় বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও হরতাল-অবরোধের প্রতিবাদে উপজেলা আ’লীগের উদ্যোগে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রসাদপুর বাজারের ৪ মাথায় উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপিত বাবু বিষ্ণপদ সরকার (কার্তিক) এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি ব্রহানী সুলতান মাহমুদ (গামা), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, যুব লীগের সভাপতি এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সা. সম্পাদক আমিনুল ইসলাম, স্বেচ্ছা সেবক লীগের সা. সম্পাদক নওশাদ আলী, আ’লীগ নেতা ব্রজেন্দ্র নাথ প্রমুখ।