Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মারা গেছেন আইএস প্রধান আবু বকর বাগদাদি

Abu-Bakr-al-Baghdadi2আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর প্রধান নেতা আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন। আইএস এর কথিত সংবাদ সংস্থা ‘ আল-আমাক’ এর বরাত দিয়ে এমনটিই জানিয়েছে ইরানের সংবাদমাধ্যমগুলো।
প্রতিবেদনটিতে জানানো হয়, রমজানের পঞ্চম দিন আইএস এর দখল করা ভূখণ্ডের রাজধানী সিরিয়ার রাক্কায় মার্কিন বিমান বাহিনীর হামলায় তিনি নিহত হন। তবে প্রকাশিত সংবাদের বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
কয়েকদিন আগে ইরাকের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছিলো, আইএস ঘাঁটি মসুল থেকে ৬৫ কিলোমিটার পশ্চিমে মার্কিন জোটের বিমান হানায় গুরুতর আহত হয়েছেন বাগদাদি।
তারা আরও জানায় যে, মার্কিন বিমান হামলার আশঙ্কায় গত ছ’মাস ধরে মসুল এবং এর আশপাশেই এক স্থান থেকে অন্য স্থানে ঘোরাফেরা করছিলেন আইএস প্রধান বাগদাদি।

Leave A Reply

Your email address will not be published.