Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাশরাফির মুখে হারের ব্যাখ্যা

স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট উইকেটে পরাজিত হওয়ার পিছনে নিজেদের হতাশাজনক ব্যাটিংকেই দুষছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা। ম্যাচ শেষে অধিনায়কের বক্তব্যে হারের ব্যখা দিতে গিয়ে এমনটাই জানান তিনি। মাশরাফির মতে, দলীয় রান হতে পারতো ২০০ থেকে ২২০ রানের মতো। তাহলেই ম্যাচটি অন্যরকম হতে পারতো। তিনি বলেন, ‘আমরা খুব দ্রুতই উইকেট হারিয়েছি। যখন প্রতিপক্ষ দলের কেউ হ্যাটট্রিক করছেন, তখন অবশ্যই আপনাকে পিছু হটতে হবে। উইকেট ভালো ছিলো, এ নিয়ে কোন অজুহাত দিতে চাইনা।’ তবে শেষ ম্যাচে ভালোভাবে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ ব্যাপারে বলেন, ‘পরের ম্যাচে আমরা ভালোভাবে ফিরে আসার চেষ্টা করবো। সত্যি কথা বলতে এই উইকেট ব্যাটিংয়ের জন্য আদর্শ ছিলো। যে দলই আগে ব্যাট করুক না কেন, তাদেরকে এ কথা স্বীকার করতেই হবে। মোট কথা, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি।’ এর আগে ক্যাগিসো রাবাদার বোলিং তোপে মাত্র ১৬০ রানেই গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ দল। জবাবে আট উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

Leave A Reply

Your email address will not be published.