Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মায়ের সামনে রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের নাম তানহা নূর (১৫)। সে মতিঝিল মডেল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম আব্দুল হামিদ। তারা ৪৯/১, আরকে মিশন রোড, গোপীবাগে থাকে।
তানহার মা নাসরিন বেগম জানান, জসিমউদ্দিন রোডে কোচিং শেষ করে তারা একসঙ্গে রিকশায় করে আসছিলেন। পথে হঠাৎ করে রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গেলে তানহা রাস্তায় পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সালাহউদ্দিন হাসপাতালে, পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রাত সাড়ে আটটার সময় চিকিৎসক তানহাকে মৃত ঘোষণা করেন। মৃতের লাশ ঢামেক মর্গে আছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।

Leave A Reply

Your email address will not be published.