Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মা হতে চলেছেন শাহিদ কাপুরের স্ত্রী মীরা

shahid-mira-newবিনোদন ডেস্ক: বেশ কয়েকমাস ধরে শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত প্রেগন্যান্ট কি না তাই নিয়ে জল্পনা চলছিল । বেশ কয়েকবার নাকি মীরাকে বেবি বাম্প নিয়ে দেখা গেছে। ক‘দিন আগেই উনি ল্যাকমে ফ্যাশন উইকে উপস্থিত ছিলেন। সেখানে উনি নাকি পেটে হাত দিয়ে বেশ কয়েকবার বেবি বাম্প লুকোনোর চেষ্টাও করছিলেন। এছাড়াও ওঁর বন্ধু মাসাবা গুপ্তর পোস্ট করা একটা ছবি থেকেও ক্লু পাওয়া গিয়েছিল। উনি নিজের এবং মীরার একটা ছবি পোস্ট করেন। এবং ছবিতে লেখেন “Two M’s and a Bum #sayheytobey little M”. এই ছবি দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো মাসাবাই মা হতে চলেছেন।
কিন্তু সব জল্পনার অবশান ঘটিয়ে দিয়েছেন মীরার এক বান্ধবী। উনি মুম্বাইয়ের একটা ওয়েব পোর্টালকে কনফার্ম করেছেন যে মীরা সত্যিই মা হতে চলেছেন। উনি জানিয়েছেন মীরা এখন ওঁর দ্বিতীয় ট্রাইমেস্টারে আছেন। শাহিদ কাপুর এবং মীরার গত বছর জুলাই মাসে বিয়ে হয়।

Leave A Reply

Your email address will not be published.