Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মা হলেন কারিনা

পুত্র সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল ভূমিষ্ঠ হয় সাইফ আলী খান-কারিনা দম্পতির প্রথম সন্তান।

মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
কারিনার বাবা রণধীর কাপুর জানান, ”আমরা খুবই খুশি। কারিনা ও তার সন্তান দু’জনেই ভালো আছে। আমরা খুবই আনন্দিত। ”

এর আগে, সাইফ আলী খান সাংবাদিকদের জানিয়েছিলেন, তাদের ঘরে আসতে যাওয়া সন্তানের মধ্যে অর্ধেক তিনি রয়েছেন, আর অর্ধেক করিনা, এটা ভেবেই তার খুব ভাল লাগছে।

তাছাড়া সন্তানসম্ভবা অবস্থায় কারিনা বলিউড সেলিব্রিটিদের মধ্যে একেবারেই একটি নতুন ট্রেন্ডের সূচনা করেন। আগে নায়িকারা এই রকম অবস্থায় নিজেদের ঘরবন্দি করে রাখতেন। কিন্তু কারিনা আন্তর্জাতিক ট্রেন্ড অনুসরণ করে অত্যন্ত সুন্দরভাবে নিজেকে মেলে ধরেছেন মানানসই ফ্যাশনে। তার জন্য শর্মিলা ঠাকুরের প্রশংসাও পেয়েছেন। কারিনা ও সাইফের জীবনের এই নতুন অধ্যায়ে আমাদের শুভেচ্ছা রইল।

Leave A Reply

Your email address will not be published.