মিউজিকের ব্যানারে প্রকাশিত নদীর বুকে জল ছায়া
বিনোদন ডেস্ক:
গত এপ্রিল মাসে ডেডলাইন মিউজিকের ব্যানারে প্রকাশিত হয় কণ্ঠশিল্পী নদীর একক অ্যালবাম ‘নদী’। সম্প্রতি এই অ্যালবামের ‘জল ছায়া’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। গানটিতে নদীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। স্বপ্নিলের কথায় গানটির সুর এবং সংগীত পরিচালনাও করেছেন বাপ্পা। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে মিউজিক ভিডিওটির। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন গাজী শুভ্র। ভিডিওতে নদীর সঙ্গে পারফর্মও করেছেন বাপ্পা মজুমদার।