Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিঠাপুকুরের বালুয়া মাসিমপুরে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মিঠাপুকুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী জনসচেতনতামুলক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ডিসেম্বর) সন্ধায় উপজেলার ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের ধান হাটিতে হেযবুত তওহীদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদ সদস্য মো. ইয়াকুব আলী মাষ্টার।
হেযবুত তওহীদের চলমান কার্যক্রম তুলে ধরে উপস্থিত সকলকে যাবতীয় অন্যায় অশান্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মুখ্য আলোচক হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম।
হেযবুত তওহীদের নিঃস্বার্থ উদ্যোগের সাথে একাত্বতা ঘোষনা করে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদ মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার রাসেল আহম্মেদ, বালুয়া মাসিমপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক চৌধুরী মো. সেলিম সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. রাজা মিয়া, বালুয়া মাসিমপুর বণিক সমিতির সভাপতি ইবলুল হাসান, অবঃপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাব মাষ্টার, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল জলিল, বাবলু মিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে হাজারো প্রতিবাদী জনতার উপস্থিতিতে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী জনসচেতনতামুলক প্রামাণ্যচিত্র ও রাজধানী ঢাকায় জঙ্গিবাদ বিরোধী বিশাল জনসভায় হেযবুত তওহীদের মাননীয় এমামের একটি ভিডিও বক্তব্য প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.