Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিঠাপুকুরে বজ্রপাতে দুই জনের মৃত্যু, আহত ২

বজ্রপাত

মিঠাপুকুর(রংপুর)সংবাদদাতা:
রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের ফেডারেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কাফ্রিখাল ফেড়ারেশন বাজার এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মোজাম্মেল হক (৫০), খায়রুজ্জামানের ছেলে জাবেদ আলী (৪৮) এবং একই এলাকার সেরাজুল (৩০) ও তার স্ত্রী মুন্নী বেগম (২৫) মাঠে কাজ করছিলেন। সন্ধ্যা ৬টার দিকে বৃষ্টিপাতের সময় হঠাৎ বজ্রপাতে চারজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল ও জাবেদকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সিরাজুল ও তার স্ত্রী মুন্নীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কাফ্রিখাল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.