Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিঠাপুকুরে হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আলোচনা সভা

বক্তব্য রাখছেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

আমিরুল ইসলাম, রংপুর: রংপুরের মিঠাপুকুরে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী জনসচেতনতামুলক আলোচনা অনুষ্ঠান করেছে রংপুর জেলা শাখা হেযবুত তওহীদ।
হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম এর সভাপতিত্বে সোমবার বেলা ২টায় মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার হাজারো জনতার উপস্থিতিতে আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. মোজাম্মেল হক মিন্টু মিয়া।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে সন্ত্রাস জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতাসহ ধর্মের প্রকৃত শিক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম।
প্রধান অতিথি হেযবুত তওহীদের জনসচেতনতামুলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, সারা দেশের ন্যায় হেযবুত তওহীদ আমার উপজেলায় কয়েক বছর যাবত নিঃস্বার্থভাবে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে জনগনকে বিভিন্ন উপায়ে সচেতন করে যাচ্ছে যা বিপদগামী তরুন ও যুবসমাজকে সঠিক পথে আনার জন্য গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমন্ত্রীত অতিথি হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক ও জেটিভি নিউজের চেয়ারম্যান জনাব মসিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশেক মাহমুদ, মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সম্পাদক প্রদীপ কুমার গোস্বামী, মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব বাবর আলী, প্রধান শিক্ষক আতিয়ার রহমান, দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো: আমিরুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশের সাংবাদিক মকবুল হোসেন সরকার, কেটিভি অনলাইনের রংপুর প্রতিনিধি রুবেল হোসেন, হেযবুত তওহীদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো: রুহুল আমিন, সাধারণ সম্পাদক খন্দকার রাসেল আহমেদ, প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.