Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিঠাপুকুর থানার পুলিশ কর্মকর্তাদের মধ্যে কিছুক্ষনের জন্য আনন্দ আয়োজন

মিঠাপুকুর সংবাদদাতা:   রংপুর জেলার মিঠাপুকুর থানায় পুলিশদের মধ্যে শারীরিক ক্লান্তি, পেরেশন, কর্মদক্ষতা বাড়ানোর জন্য মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হুমায়ুন কবির গত বৃহস্পতিবার এক প্রীতিভোজ ও স্বল্প সময়ের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি সার্কেল মোঃ আবু নাসের হুসাইন এবং অনুষ্ঠানে মিঠাপুকুর থানার সেকেন্ড অফিসার (তদন্ত) জনাব মোঃ নজরুল ইসলাম খান সহ পুলিশের এস আই, এ আস আই, হাবিলদার, কনস্টেবল সহ স্থানীয় থানায় আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিক রুবেল হোসেন সংগ্রাম সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে শাহাবুল ইসলামের উপস্থাপনায় বাউল সম্রাট আশরাফুল ইসলাম ভান্ডারী ‘এই দুনিয়াটা পুতুল খেলা’ রশিক আমার মন বান্দিয়া, খাচার ভিতর অচেন পাখি বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করেন। পরে এ বিষয়ে অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান পুলিশদের মধ্যে শারীরিক ও মানসিক শক্তি বাড়াতে তিনি এ ধরনের অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন।

Leave A Reply

Your email address will not be published.