Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মির্জা আব্বাসের দুর্নীতি মামলা : দুদকের আবেদনের শুনানি ৮ জানুয়ারি


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে। আগামী ৮ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

গত ১৪ ডিসেম্বর বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মির্জা আব্বাসের মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। এই স্থগিতাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। আবেদনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং আব্বাসের পক্ষে জয়নুল আবেদীন শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি মো. নিজামুল হক হাইকোর্টের আদেশ স্থগিত না করে আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

মিরপুরে সাংবাদিকদের প্লট বরাদ্ধে অনিয়মের অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় আব্বাসের বিরুদ্ধে এই মামলা দায়ের করে দুদক। গত ২০ অক্টোবর এই মামলায় মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিশেষ জজ আদালত-৪।

Leave A Reply

Your email address will not be published.