Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিলন-সিমলার নাইওর এর শুভ মহরত

বিনোদন ডেস্ক:b-3a

বুধবার সকাল ১২টায় বিএফডিসির ভি আই পি ল্যাবে অনুষ্ঠিত হয়ে গেল তরুণ নির্মাতা রাশিদ পলাশের প্রথম ছবি ‘নাইওর’ এর শুভ মহরত। এ সময় মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নায়ক আনিসুর রহমান মিলন ও প্রধান অভিনেত্রী সিমলা। আরো উপস্থিত ছিলেন নির্মাতা রাশিদ পলাশ, অভিনেত্রী মোমেনা চৌধুরী, অভিনেতা আহসানুল হক মিনু, ছবির সংগীত পরিচালক এফ এ সুমন, কণ্ঠশিল্পী কিশোর পলাশ, রাজিব প্রমুখ। ২০ জানুয়ারি থেকে ছবিটির শ্যুটিং শুরু হবার কথা রয়েছে। এ ছবিতে আরো অভিনয় করবেন, সাদিয়া, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, রাশেদ মামুন অপু, হেদায়েত নান্নু, দৃষ্টি, কামাল উদ্দিন, আহমেদ ফারুক প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.