Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মিশরে নতুন সরকার গঠনের নির্দেশ

mishor

আন্তর্জাতিক ডেস্ক:  ঢাকা: মিশরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেছেন। অন্যদিকে, প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি তাদের পদত্যাগপত্র গ্রহণ করে এক সপ্তাহের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য তেলমন্ত্রী শেরিফ ইসমাইলকে নির্দেশ দিয়েছেন।

সেইসঙ্গে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত পুরাতন মন্ত্রিসভাকে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশও এসেছে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে শনিবার এ তথ্য জানানো হয়। তাৎক্ষণিকভাবে মন্ত্রীসভার পদত্যাগের কারণ জানা যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে মিশরের একজন কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বেশ কয়েকজন মন্ত্রীর কার্যক্রম নিয়ে অসন্তুষ্ট ছিলেন সিসি। সপ্তাহ খানেক আগে দুর্নীতির অভিযোগে মিশরের কৃষিমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

আগামী ১৭ অক্টোবর থেকে ২ ডিসেম্বরের মধ্যবর্তী সময়ে দু’দফায় আরব বিশ্বের সবচেয়ে জনবহুল এ দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তেলমন্ত্রী শেরিফ ইসমাইলকেই নিয়োগ দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৩ সালে এক গণঅভ্যুত্থানের পর সিসি নেতৃত্বাধীন সেনাবাহিনী মিশরের ক্ষমতা থেকে মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে উৎখাত করে। মুরসি দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। ২০১২ সালের জুনে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

কথিত আরব বসন্তের গণজাগরনে তিন দশক ধরে ক্ষমতায় থাকা দেশটির সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতন পরবর্তী দেশটির প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয় লাভ করে ক্ষমতায় আসেন মুরিস। কিন্তু সেক্যুলারদের বিরোধীতার সুযোগে সেনাবাহিনী মুরসিকে উৎখাত করে।

পরে মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন সেনা প্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল সিসি। ওই সময় তিনি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতির প্রতিশ্রুতিও দেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.