Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিশরে ‘সেনা অভ্যূত্থান প্রচেষ্টা : ২৬ অফিসারের কারাদন্ড

মিশরে 'সেনা অভ্যূত্থান প্রচেষ্টাআন্তর্জাতিক ডেস্ক: সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সেনাবাহিনীর ২৬ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে মিশরের সামরিক আদালত। মিশরের সামরিক আদালত বলেছে, সিসি সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করার দায়ে দেশটির সশস্ত্র বাহিনীর ২৬ জন কর্মকর্তাকে গ্রেফতার ও তাদের বিচার করার পর কারান্ড দেয়া হয়েছে। এই ২৬ জনের কেউ কেউ ছিলেন সাবেক সেনা কর্মকর্তা এবং তাদের দু’জন ছিলেন ইখওয়ান বা ব্রাদারহুডের নেতা।

এই প্রথমবারের মত মিশরের সামরিক আদালত সিসি সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যূত্থানের ষড়যন্ত্র হয়েছে বলে ঘোষণা দিল। অভিযুক্ত ব্যক্তিরা ‘সামরিক অভ্যূত্থানের চেষ্টা করছিল’ এবং তারা গোপন সামরিক তথ্য ফাঁস করে ও ইখওয়ানুল মুসলিমিন দলে যোগ দিয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। অবশ্য তাদের বিরুদ্ধে কারাদন্ডাদেশ চূড়ান্ত হয়নি এবং এখনও এই রায় চ্যালেঞ্জ করার সুযোগ রয়েছে।

অভিযুক্তদের মধ্যে একজন হলেন মিশরের সামরিক পরিষদের সদস্য ও সশস্ত্র বাহিনীর অভিযান বিষয়ক কমিটির প্রধান তাওহিদ তাওফিকের ভাই। তাকে ১৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

সিসি সরকারের বিরুদ্ধে ব্যর্থ সামরিক অভ্যূত্থানের খবর দেরিতে প্রচারিত হওয়ায় দেশটিতে সংবাদ প্রচারের ওপর কঠোর সেন্সরশীপ বজায় রয়েছে বলে মনে করা হচ্ছে।

দৈনিক ‘আলআরাবি আজজাদিদ’ ও ‘মেসর আলআন’-টেলিভিশন জানিয়েছে, অভিযুক্ত এই সেনা কর্মকর্তাদের বিচার করা হয়েছে কোনো শুনানি ছাড়াই এবং বিচারকদের অনুপস্থিতিতে।

এ ছাড়াও মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখার অন্যতম নেতা হিলমি আলজাজায়ির ও দলটির কেন্দ্রীয় দপ্তরের সদস্য মুহাম্মাদ আবদুর রহমানকে তাদের অনুপস্থিতিতেই ২৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.