Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিয়ানমারে অগ্নিকান্ডে ৬০০ বাড়ি পুড়ে ছাই

miyanmarঅান্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের দক্ষিণাঞ্চলের তানিনথারি অঞ্চলে আগুন লেগে ৬০০ বাড়ি পুড়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা আইএএনএস।
স্থানীয় পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার রাতে একটি শিশু মোমবাতি নিয়ে খেলা করছিল এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত। দুর্গম ওই গ্রামে ফায়ার ইঞ্জিন নিয়ে যাওয়া সম্ভব নাহওয়ায় এই আগুন নেভাতে অগ্নি নির্বাপক কর্মীরা পানির পাম্প দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন। এই আগুনে প্রায় সাড়ে সাত কোটি কিয়াট বা ছয় লাখ ডলারের মত ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে বাড়িঘর হারানো ব্যক্তিদের পার্শ্ববর্তী গ্রামে সাময়িকভাবে আশ্রয় দেওয়া হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ সরবরাহ করা হচ্ছে। সূত্র : আইএএনএস।

Leave A Reply

Your email address will not be published.