Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মিয়ানমারে বন্যাদূর্গতদের জন্য ত্রান পাঠালো বাংলাদেশ

ত্রান, মিয়ানমার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মিয়ানমারের বন্যা দুর্গতদের জন্য এক কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে একটি লরি ঢাকা থেকে রওনা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগার থেকে দেড় টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে লরিটি মিয়ানমারের উদ্দেশে রওনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী মূখ্য সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি, এসব সামগ্রী মিয়ানমারের মানুষের জীবন রক্ষায় সাহায্য করবে। ঔষুধ, পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জীবন রক্ষাকারী এসব সামগ্রী শনিবার মিয়ানমার পৌঁছাবে বলে জানান তিনি।

তিনি বলেন, মিয়ানমারের চাহিদা অনুযাযী প্রথম দফায় এসব সামগ্রী পাঠানো হল, অন্যান্য সহায়তাও পাঠানো হবে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহের প্রবল বৃষ্টিতে বন্যা দেখা দিলে গত ৪ অগাস্ট আন্তর্জাতিক ত্রাণ সহায়তার আবেদন জানায় মিয়ানমার। দুই লাখ ১০ হাজার বন্যাদুর্গত মানুষের জন্য খাদ্য, অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণের সামগ্রী ও কাপড় সহায়তা চায় দেশটি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.