Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মীর কাশেমের ফাঁসি বহাল

mk

মীর কাশেমের ফাঁসি বহাল রেখে আজ মঙ্গলবার সকালে রায় ঘোষণা করা হয়। বাংলাদেশে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। ফলে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে এখন আর কোন আইনগত বাধা থাকল না। বিচার কার্যক্রমের বিভিন্ন পর্যায় শেষে চলতি বছরের মার্চ মাসে মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই রায়ের বিরুদ্ধে একটি রিভিউ আবেদন করেন মি. আলীর আইনজীবীরা।

গত রবিবার সেই আবেদনের শুনানি শেষ হয়। জামায়াত নেতা মীর কাশেম আলীর মামলায় ২০১৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলো। ১৯৭১ সালে চট্টগ্রামে অপহরণ করে হত্যার দু’টি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে এই মৃত্যুদণ্ড দেয়। তাঁর বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের ১০টি প্রমাণিত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.