Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মীর কাসেমের আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার সময় বাড়ল

নিজস্ব প্রতিনিধি:  মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চট্টগ্রামের আলবদর কমান্ডার মীর কাসেম আলীর আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার জন্য আরো চার সপ্তাহ সময় বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই সময়ের মধ্যে উভয়পক্ষ সারসংক্ষেপ জমা না দিলেও আপিল শুনানির জন্য প্রস্তুত হবে।
সময় চেয়ে মীর কাসেমের করা একটি আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দিয়েছে।
এর আগেও আপিল বিভাগ সারসংক্ষেপ জমা দিতে একদফা সময় দিয়েছিল। ঐ সময় শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার নতুন করে সময়ের আবেদন করে আসামিপক্ষ।
গত ২ নভেম্বর এই জামায়াত নেতাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই দণ্ডাদেশের বিরুদ্ধে নিজেকে নির্দোষ দাবি করে ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম।

Leave A Reply

Your email address will not be published.