Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মীর কাসেম আলীর মৃত্যু পরোয়ানা জারি

mir kasem_95188মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছেন ট্রাইব্যুনালের বিচারকেরা। আজ সোমবার সন্ধ্যায় ট্রাইব্যুনালের রেজিস্টার শহীদুল আলম ঝিনুক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আপিলের রায়ের কপি ট্রাইব্যুনালে পৌঁছেছে। সোমবার সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্টার মেহেদি হাসানের নেতৃত্বে বেলা সোয়া ৩টার দিকে একটি প্রতিনিধি দল রায়ের কপি নিয়ে ট্রাইব্যুনালে যান।
ট্রাইব্যুনালের বিচারকদের স্বাক্ষরসহ লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা ও রায়ের কপি কারাগারে পাঠানো হবে। সকালে বিচারপতিদের স্বাক্ষর শেষে ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় দুপুর সোয়া ১২টার দিকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
গত ৮ মার্চ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ ট্রাইব্যুনালে মীর কাসেম আলীকে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন। তবে ট্রাইব্যুনাল দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দিলেও আপিল বিভাগ একটি অভিযোগে এই দণ্ড বহাল রাখেন।
তার বিরুদ্ধে আনীত ১৪টি অভিযোগের মধ্যে মীর কাসেমের আপিল আংশিক মঞ্জুর করে ৪, ৬ ও ১২ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আর ২, ৩, ৭, ৯, ১০, ১১ ও ১৪ নম্বর অভিযোগে আপিল নাকচ করে ট্রাইব্যুনালের রায়ই বহাল রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.