Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মীর কাসেম আলীর সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

Mir-Kasem20160105140840মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করেছেন তার স্ত্রী-ছেলেসহ পরিবারের ৯ জন সদস্য। শনিবার দুপুর পৌনে একটায় দিকে জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা মীর কাসেমের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানান কারাগার পার্ট-২-এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক।
ওই ৯ জন হলেন- মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন, ছেলে মীর আহমেদ বিন কাসেম, পুত্রবধূ সায়েদা ফাহমিদা আক্তার ও তাহমিনা আক্তার, মেয়ে তাহেরা তাসমিম, ভাগিনা রুমান পারভেজ ও আব্দুল আল মাহাদী, ভাতিজা কেএম রশিদ উদ্দিন এবং শুভ মজুমদার।
প্রশান্ত কুমার বনিক জানান, শনিবার দুপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলীর পরিবারের ৯ জন সদস্য তার সঙ্গে দেখা করতে কারাগারে আসেন। পরে সাক্ষাতের জন্য আবেদন করলে শনিবার দুপুর পৌনে একটার দিকে তাদের অনুমতি দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.