Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মুক্তির আগেই অমিতাভের আকাশছোঁয়া সাফল্য

বিনোদন ডেস্ক:01_ amitav
বলিউডে সেরার চেয়ারে বসে আছে পিকে। সকলের প্রশ্ন জাগতেই পারে বলিউডে যেখানে নিত্য নতুন কৌশল ও প্রতিযোগিতায় নামে হিরো-হিরোইনরা। সেখানে পিকে কত দিন থাকবে? বলিউডে তরুণদের যতই আনাগোনা ও সাফল্য থাকুক না কেন সার্বিক বিবেচনায় সবাইকে অনেক বার টেক্কা মেরে হারিয়ে দিয়েছেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার শ্বশুড় বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন। এবার হয়তো জনপ্রিয়তায় শীর্ষে থাকা বিগ বি তার ভক্তদের জন্যই আরেকটি চমকে নিজের নতুন পরিচয় মেলে ধরেছেন। মুল কথা হলো, আসছে ৬ ফেব্র“য়ারি মুক্তি পাবে আর বল্কি পরিচালিত সিনেমা ‘শামিতাভ’। আর এই সিনেমায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন। শুধু অভিনয়ই নয়, গানও গেয়েছেন তিনি। তার গাওয়া গান ‘পিডলি’ প্রকাশিত হওয়ার পরই ইউটিউবে হিট আট লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সিনেমার গল্প অনুসারে অমিতাভ নেশাগ্রস্ত অবস্থায় কমোডে বলে গানটি গাইছেন। ইল্লাইয়ারাজা সুরে গানটি যে বেশ জনপ্রিয়তা পেয়েছে তা ইউটিউবের হিট থেকেই স্পষ্ট।‘শামিতাভ’ অমিতাভের পাশাপাশি ধনুষ ও কমল হাসান-সারিকা কন্যা অক্ষরাকেও দেখা যাবে। তবে অক্ষরার এটাই প্রথম সিনেমা। বিনোদনপ্রেমীরা অনেকেই হয়তো দেখতে চাইবেন সিনেমাটিতে অক্ষরার পারফর্ম।

Leave A Reply

Your email address will not be published.