Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মুক্তি পেলেন মঈন খান

s-3স্পোর্টস ডেস্ক:
শেষ পর্যন্ত ক্যাসিনো কেলেঙ্কারি থেকে মুক্তি মিলল পাকিস্তান দলের প্রধান নির্বাচক মঈন খানের। মঙ্গলবার মঈনের মাথা থেকে এই অপবাদের খড়গ নামালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ান খান নিজেই। প্রথমে ধারণা করা হচ্ছিলো পিসিবি তার বিরুদ্ধে বড়সড় কোন শাস্তির ব্যবস্থা করতে চলেছে। কিন্তু বাস্তবে তেমনটা হল না। পিসিবি চেয়ারম্যান এই বিষয় নিয়ে বলেন, ‘মঈনের সঙ্গে ৩০ আমি কথা বলেছি। তার কাছে আমি জানতে চেয়েছিলাম ক্যাসিনো বিষয় নিয়ে। জুয়া খেলার জন্য নয়, ও(মঈন খান) বন্ধুদের সঙ্গে শুধুমাত্র রাতে খেতে গিয়েছিল। অর্থাৎ পিসিবি-র নিয়ম ভঙ্গ করেনি মইন? তাই এই বিষয়টি নিয়ে আর কোনও তদন্ত করা হবে না।’ এর আগে এই ঘটনায় শোকজ করে অস্ট্রেলিয়া থেকে মঈন খানকে দেশে ফিরতে নির্দেশ দেয় পিসিবি। পরে তিনি নিজের ভুল স্বীকার করেন।

Leave A Reply

Your email address will not be published.